দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রবিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত সপ্তাহে যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছিল সেই একই অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমি থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত সপ্তাহে আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ২৫০০ এর অধিক মানুষ নিহত হয়।

গত বুধবার এই অঞ্চলে দ্বিতীয়বারের মতো ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৮০ জনের বেশি মানুষ আহত হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।