শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল

 

টানা দুই হারের ক্ষত নিয়েই, আয়োজক ভারতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হারে, সেমিফাইনাল স্বপ্নে ধাক্কা লেগেছে টাইগারদের। ভারতের বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জের আগে, বিমানবন্দরে তাই হাস্যজ্জ্বল থাকার কথা ছিলো না বাংলাদেশ দলের। তারওপর এখন দলের বড় শঙ্কা, অধিনায়ক সাকিব আল হাসানের চোট।

মাংসপেশীর চিড়ের কারণে ভারতের ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পেশীর চোটে থাকা সাকিবের চোখেমুখে সেই শঙ্কাটা খুব বেশি ফুটে না উঠলেও, তার হাঁটা যে স্বাভাবিক নয়, সেটা ফুটে উঠেছে। আগের দিনের স্ক্যান রিপোর্টের বিস্তারিত তুলে না ধরলেও, টিম ম্যানেজারের কথায় দুঃসংবাদটা স্পষ্ট।

ভারতের সঙ্গে ম্যাচের আগে, সময় আছে আরও ৪ দিন। আর সেটাই আশা দেখাচ্ছে সুজনকে। এর মাঝে সাকিব খেলার মত ফিট হলে, ভারতই চাপে থাকবে বলে মনে করেন তিনি।

খালেদ মাহমুদ আশা দেখালেও, মাংসপেশীর চিড় সেরে উঠতে সাধারণত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।