শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফিলিস্তিনে বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মুসল্লীদের বিক্ষোভ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফিলিস্তিনে বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মুসল্লীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর

ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বর বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে শহরের দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে মিছিল শুরু হয়। জেলা সম্মিলিত ওলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে হাজারো মুসল্লী এতে অংশ নেয়।

জেলা সম্মিলিত ওলামায়ে কেরামের সভাপতি ইসমাইল হোসেন ও ইসলামী আন্দোলনোর জহিরুল ইসলাম মিছিলে নেতৃত্ব দেন। এ সময় মুসল্লীরা ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড তুলে ধরে স্লোগান দেন। মুসল্লীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর‘ ধ্বনিতে মুখরিত হয় জেলা শহর।

তাপস সাহা/পূর্ণিমা/দীপ্ত নিউজ