শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে রিকশাচালককে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে রিকশাচালককে গলাকেটে হত্যা

 

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম শেখ (৫০) নামে এক রিকশাচালককে প্রকাশ্য গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খুনি যুবককে আটক করেছে পুলিশ।

নিহত আলম কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মণ্ডলের ছেলে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, কান্দাপাড়ায় চা দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলমের সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল দোকান থেকে ধারালো ছুরি বের করে আলমকে প্রকাশ্য কুপিয়ে গলাকেটে হত্যা করে। এতে ঘটনাস্থলেই আলম মারা যান।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।