শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানী করার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানী করার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত নবী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাদীর অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া গ্রামের আবুল কাইয়ুম এর দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া শিশুকে শ্লীলতাহানী করে একই গ্রামের নবী হোসেন(৫৫) নামে এক ব্যক্তি।

গত ২৮ আগস্ট ওই শিশু স্কুল থেকে বাড়ি ফিরে ভালুকাকুড়া গ্রামের অভিযুক্ত নবী হোসেন এর দোকানের সামনে খেলতে যায়। এ সময় নবী হোসেন তাকে টেনে নিয়ে দোকানঘরে থাকা বিছানায় নিয়ে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। পরে ওই শিশুর কান্নাকাটিতে সঙ্গের শিশু ওই দোকানে প্রবেশ করলে নবী হোসেন ঘটনাটি কাউকে না বলার জন্য উভয়কে টাকা পয়সার লোভ দেখায়। বাড়িতে ফিরে শিশু সকল ঘটনা খুলে বলে পরিবারের সদস্যদের। পরে পিতা আবুল কাইয়ুম বাদী হয়ে ২৮ আগস্ট নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত নবী হোসেন গা ঢাকা দেয়। কয়েকদিন আগে নবী হোসেন এর বাড়ির রান্নাঘরে হঠাৎ আগুন জ¦লা শুরু হয়। বাদী পক্ষের ধারণা শিশুর ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য আগুণের এমন ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত নবী হোসেনকে হালুয়াঘাটের কালাপাগলা বাজার থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওই শিশুর পরিবার ও এলাকাবাসী এই ঘটনায় জড়িত ব্যক্তির উপযুক্ত শাস্তি কামনা করেন।

এ দিকে নবী হোসেন এর স্ত্রী বলেন– পূর্ব শত্রুতার কারণে ওই শিশুর পরিবার তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন ঘটনা সাজিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক আব্দুল মালেক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন–বাদীর অভিযোগের ভিত্তিতে নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন–এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে রবিবার (৮ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ