দীপ্ত নিউজ
জাতীয়

ধীরগতির শহরের তালিকায় ঢাকার পাশাপাশি রয়েছে চট্টগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ধীরগতির শহরের তালিকায় ঢাকার পাশাপাশি রয়েছে চট্টগ্রাম

বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই তালিকায় ৯ নম্বরে নাম আছে ময়মনসিংহ আর ১২ নম্বরে রয়েছে চট্টগ্রাম।

সম্প্রতি এ নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ।

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত চট্টগ্রাম। তবে এ নগরীতে এখন যানজটের কারণে প্রতিনিয়তই নষ্ট হচ্ছে কর্মঘন্টা। সময়ের অপচয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীদের।

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, অনিয়ন্ত্রিত যানবাহন ও রিক্সা, নগরীকে ধীরগতির শহরে পরিণত করেছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন ছাড়াও এ নগরীতে প্রয়োজনের তুলনায় গাড়ির সংখ্যা বেশি, যা সড়কে গতি কমাতে বাধ্য করেছে।

১৫২টি দেশের ১২শ‘র বেশি শহরের যানবাহনের গড় গতির বিষয়ে এই গবেষণাটি চালানো হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ