শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
ক্রিকেট

১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানরা

 

বিশ্বকাপ মিশনে নিজেদের টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা দারুণ সূচনা পেয়েছিল। এরপর জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। পরে আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানরা ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ব্যাটারের জুটিতে দলীয় পঞ্চাশের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা।

তবে দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান। এরপর রহমত শাহকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন গুরবাজ।

দ্বিতীয় উইকেটে গুরবাজের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন রহমত শাহ। ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছিল এই জুটি। তবে জুটিটা বড় হতে দেননি টাইগার দলপতি। ১৬তম ওভারে আবারও বল হাতে আসেন বাংলাদেশের পোস্টার বয়।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানরা শেষ পর্যন্ত ১৫৬ রানে অলাউট হয়ে যায়।

এদিন বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।