শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

 

ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৩ অক্টোবর) ইতালির ভেনিসের কাছে মেস্ত্রে জেলার একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে বড় ট্র্যাজেডি অ্যাখ্যা দিয়েছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো।

নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছে।

ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের আনা–নেয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়।

তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটলো, এখনও বের করতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত করছে প্রশাসন।

 

এসএ/দীপ্ত নিউজ