শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভাতার দাবীতে ফেনীতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

আদীব জামাল
আদীব জামাল
ভাতার দাবীতে ফেনীতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবীতে ফেনীতে কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।

সোমবার (২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন জিতু বনিক, তানজিলা তাজনানা লাবন্য, মোর্শেদা শাকিলা ও নাহিন মু. মেহতাজুল ইসলাম।

তারা বলেন, নার্সিং এ ৯০ শতাংশ স্টুডেন্ট মেয়ে। আমাদের সপ্তাহে দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা–খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮–১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ