শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

সুরো কৃষ্ণ চাকমার হাতেই উঠল চ্যাম্পিয়নশিপের বেল্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুরো কৃষ্ণ চাকমার হাতেই উঠল চ্যাম্পিয়নশিপের বেল্ট

 

এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন বক্সিংয়ে বাংলাদেশের পরিচিত মুখ সুরো কৃষ্ণ চাকমা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত প্রো–বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে তিনি নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।

আটটি বাউটে দেশ–বিদেশের খ্যাতনামা বক্সাররা অংশগ্রহণ করলেও সবার নজর ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ম্যাচে। আট রাউন্ডের হাইভোল্টেজ যেই বাউটে মুখোমুখি হয়েছিলেন সুরোকৃষ্ণ ও মহেন্দ্র বাহাদুর।

কানায় কানায় ঠাসা দর্শক সারির তুমুল সমর্থন ছিল সুরোর দিকেই। উৎসহ যোগাতে দর্শক সারিতে উপস্থিত ছিলেন প্রতিভাবান এই বক্সারের মা ও পরিবার। আর তাতেই যেন চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতার বাড়তি উৎসাহ পান সুরোকৃষ্ণ।

বাংলাদেশের প্রো–বক্সিংয়ের আয়োজক এক্সবিসি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল, ভারতের বক্সাররা এতে অংশগ্রহণ করেন। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

ম্যাচ শেষে সুরো কৃষ্ণ চাকমার হাতে চ্যাম্পিয়নশিপ বেল্ট তুলে দেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন।

 

আল /দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।