সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নাটোরে বঙ্গবন্ধুবঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ১৭) ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা নাটোর পৌরসভা দলকে ২১ গোলে পরাজিত করে। অপরদিকে বালিকাদের খেলায় বাগাতিপাড়া উপজেলা নাটোর পৌরসভার বিরুদ্ধে অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ২ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টে জেলা ৭টি উপজেলা ও নাটোর পৌরসভা দল অংশ নেবে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More