শিরোনাম
শুক্রবার ঢাকা শহরের যেসব এলাকার মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা, ২৩ অক্টোবর ২০২৬ বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

গৃহবধু হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
গৃহবধু হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ

 

জামালপুরে গৃহবধু হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে পরিবার ও এলাকাবাসী ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার বেতমারী বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে অবস্থান নেয় স্থানীয় এলাকাবাসী । সেখানে বিক্ষোভ করার এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোক্তার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ন্যায়বিচারের আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা।

উল্লেখ্য ২০ সেপ্টেম্বর বিকেলে বেতমারী এলাকায় স্বামীর বাড়ি থেকে গৃহবধু রিথীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে নিহতের স্বামী গোলাম রাব্বীসহ তার পরিবারের ৫ সদস্যের নামে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন।নিহত রিথী চরপলিশা জে এল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

 

তানভীর হীরা/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।