Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
অর্থনীতি

সিএমএসএমই ও ভোক্তা ঋণের উপর চার্জ প্রত্যাহারের দাবি

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিএমএসএমই ও ভোক্তা ঋণের উপর চার্জ প্রত্যাহারের দাবি

সিএমএসএমই ঋণ এবং ভোক্তা ঋণ সীমার উপর শতকরা এক ভাগ সুপারভিশন চার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয় এই হুশিয়ারী দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে ঋণের বিপরীতে বছরে ৭৫ লাখ টাকা পর্যন্ত কেটে নেয়া অমানবিক। শতকরা ১২.০৫ শতাংশ মূল্য স্ফীতির এই অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের এই ধরনের অন্যায় আচরণ মরার উপর খাঁড়ার ঘা। এ অবস্থা চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি খাতে ব্যবসায়ীদের ঋণ খেলাপি ও ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হবে।

হেলাল উদ্দিন আরও জানান, বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে সুপারভিশনের নামে কেটে নেয়া টাকা আগামী ১৫ অক্টোবর এর মধ্যে ব্যবসায়ীদের ফেরত দিতে হবে। তা না হলে ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এসএ/দীপ্ত নিউজ