শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সিটি লাইফ

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৩০০ সদস্যের মাইলফলক উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৩০০ সদস্যের মাইলফলক উদযাপন
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড উদযাপন করলো ৩০০ ক্লাব সদস্যের মাইলস্টোন।

২১ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সংগঠনের বাংলামোটরস্থ ক্লাব হাউজে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ।

ক্লাবের এই মাইলফলক অর্জন অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ক্লাবের প্রেসিডেন্ট জনাব খন্দকার আতাউর রহমান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এ অর্জন ক্লাবের সকল সদস্যের একাগ্রতা ও ঐকান্তিকতার ফসল’।

ক্লাবের সদস্য ৪র্থ ব্যাচের গায়ক ও গিটারিস্ট আসাদ টিটুর সাথে অনুজ কুমার চক্রবর্তী, বিপা সরকার ও কৌশিক শর্মার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ক্লাবের সদস্যরা। অচিরেই ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে আরো বড় কলেবরের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে ক্লাবের পরিচালনা পর্ষদ।