শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরের সিংড়ায় নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মন্ডল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শাহিন একই গ্রামের মৃত আহম্মাদ মন্ডলের ছেলে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে ১০ বছর বয়সী মেয়েকে রেখে তার মা পাশের বাসায় কাজে যায়। এ সময় মেয়েটির বাবা শাহিন মন্ডল বাড়িতে এসে তার নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে মেয়ের মা সহ প্রতিবেশীরা এগিয়ে এলে শাহিন মন্ডল পালিয়ে যায়। স্থানীয়রা পরে বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভুক্তভোগীর মা বাদি হয়ে শাহিন মন্ডলের বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিন মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

সাহেদুল আলম/শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More