দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর গুরুদাসপুরে নদীর পানিতে ডুবে মদিনা খাতুন (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় আত্রাইয়ের শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মদিনা এলাকার মাজেদ হোসেনের মেয়ে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে শিশু মদিনা তার সাথীদের সাথে নদীর ধারে খেলতে যায়। একপর্যায়ে সে নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়র শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরী এসে দীর্ঘক্ষণ চেষ্টা করে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।