শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

মাগুরায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডাক্তার ও নার্সরা যথার্থ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করলেও সংকট রয়েছে বেডের।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। নতুন ৬৮ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২২ জন।

যার মধ্যে মাগুরা সদর হাসপাতালে ভর্তি ৭৩ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪, মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৩ ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন।

এ বছর জানুয়ারী থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ভর্তি হয়েছে ২ হাজার ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১ হাজার ৮শত ৯০ জন এবং এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

জেলার সিভিল সার্জন ডাক্তার মো: শামীম কবির বলেন, হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ায় আরও ৩ জন চিকিৎসক আগামীকাল থেকে সদর হাসপাতালে কাজ করবে ।

এসএ/দীপ্ত নিউজ