দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঢাকা-আরিচা মহাসড়কে মরদেহ উদ্ধার

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ঢাকা-আরিচা মহাসড়কে মরদেহ উদ্ধার

 

ঢাকা–আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে আরিচাগামী লেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিকগেট ও বিশমাইল গেটের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এক ব্যক্তির মরদেহ মহাসড়কের মাঝামাঝি পরেছিলে অথচ এই ঢালু জায়গা দিয়ে কেউ সড়ক পারাপার হয় না। কোনো অজ্ঞাত পরিবহন হযত তাকে চাপা দিয়ে যেতে পারে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি৷ নিহতের শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। ঘটনাটি কিভাবে সংগঠিত হয়েছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।