শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজনীতি

২৬ সেপ্টেম্বর ভিন্নরকম হরতালের ডাক!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৬ সেপ্টেম্বর ভিন্নরকম হরতালের ডাক!

আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার হরতাল। হরতাল আহ্বানকারীরা যাকে আখ্যা দিয়েছেন ‘অহিংস’ হরতাল হিসেবে। হরতালের ঘোষণায়ও বলা হয়েছে– এই হরতালে গাড়ি চলবে, দোকানপাটও খুলবে, দেয়া হবে না কোনো বাধা। হবে না কোনো পিকেটিং বা মারামারি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এমনই ব্যাতিক্রমী হরতালের ঘোষণা দিয়েছেন সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক প্রকৌশলী ম ইনামুল হক। এ দিন বিকেলে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দেশপ্রেমিক মঞ্চ আয়োজিত রোড মার্চ ও পথসভা থেকে এই ঘোষণা দেন তিনি।

২০২১ সালের ৩০ জানুয়ারি থেকে প্রতি শনিবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের দাবীতে সমাবেশ ও প্রতি মাসে অন্তত একটি ‘অহিংস’ হরতালের ডাক দিয়ে আসছেন ম ইনামুল হক।

সর্বজন বিপ্লবী দলের হরতালের ঘোষণায় বলা হয়, তাদের এই হরতাল হবে কোনো ধরনের মারামারি বা বাধাহীন স্বতঃস্ফূর্ত হরতাল। এ হরতালে সকল গণপরিবহন চলবে। জনজীবনের, ব্যবসা–বাণিজ্যের কোনো ক্ষতি করা হবে না। পুলিশের সঙ্গে কোনো মারামারিও হবে না। কিন্তু বিশেষ কাজ না থাকলে দেশবাসীকে বিকেলের আগে ঘর থেকে বের না হওয়া, দোকানপাট বিকেল পর্যন্ত বন্ধ রাখা। ব্যক্তিগত পরিবহন অর্থাৎ মোটরসাইকেল, কার, জিপ, মাইক্রোবাস বের না করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে দূরপাল্লার পরিবহন বন্ধ রাখতেও বলা হয়েছে হরতালের ঘোষণায়।

শায়লা/দীপ্ত নিউজ