শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
আটককৃত শের আলী

মেহেরপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলী(২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ। আটককৃত শের আলী মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মেহেরপুরের যাদবপুর সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে, থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান ও মোকলেচুর রহমান নামে দুই মাদক কারবারি পালিয়ে যায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করে পুলিশ। আটককৃত শের আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।