দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্যালাইনের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্যালাইনের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান

স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশের অংশ হিসেবে শেরপুরে অভিযান পরিচালনা করেছে ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার হাসপাতাল রোড ও নিউমার্কেট থেকে রঘুনাথ বাজার এলাকা পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্য বেশি রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এ ছাড়াও জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন। এ ছাড়াও বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ