শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ৭

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ৭
রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগীর মৃত্যু

ডেঙ্গুর চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে ট্রাক–অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও সাতজন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম মাদবর (৪৫)। সে পটুয়াখালি উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে। এই ঘটনায় আহতরা হলেন, পটুয়াখালি সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম ও নুর আলম। তারা সম্পর্কে একে অপরের আত্মীয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল–আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ সময় অ্যাম্বুলেন্সটি হাসাড়া এলাকায় আসলে একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার শিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক–অ্যাম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

মো. কায়সার হামিদ/পূর্ণিমা/দীপ্ত নিউজ