দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নিয়ন্ত্রণে আসছেনা ডেঙ্গু রোগীর সংখ্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নিয়ন্ত্রণে আসছেনা ডেঙ্গু রোগীর সংখ্যা
নিয়ন্ত্রনে আসছেনা ডেঙ্গু রোগীর সংখ্যা

পটুয়াখালীতে কোন ভাবেই নিয়ন্ত্রণে আসছেনা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ শিশুসহ ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৭ জন রোগী। আর এ মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৬৯ জন।

রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা।

 

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ