শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

রামপালের কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রামপালের কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

 

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী “এমভি জেইল অব শহর” নামক একটি বানিজ্যিক জাহাজ।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে মোংলা বন্দরে নোঙ্গর করা পানামা পতাকাবাহী বানিজ্যিক জাহাজটি।

গত ১৫ আগষ্ট ইন্দোনেশিয়া থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্যেশে ছেড়ে আসে জাহাটি। এর পর চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। বাকী ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি জেইল অব শহর। সেখান থেকে কয়লা খালস করে লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নেয়া হচ্ছে।

এর আগে গত ২৮ আগস্ট রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছিলো পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জেইন’।

এসএ/দীপ্ত নিউজ