শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

Adib Jamal
Adib Jamalপ্রকাশ :
সাতক্ষীরায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরায় ভারতে পাচারকালে ১৪টি স্বর্নের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি স্বর্ণের বারসহ আটক করে।

আটককৃতের নাম জাহাঙ্গীর হোসেন(২৮)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি–৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির তলুইগাছা বিওপির সদস্যরা। দুপুর দেড়টার দিকে ১৩/৩ মেইন পিলারের কাছে একটি ব্যাটারি চালিত ভ্যানের চালক জাহাঙ্গীর হোসেনকে চ্যালেঞ্জ করার পর ভ্যানটি তল্লাশি চালিয়ে কৌশলে ভ্যানের ব্যাটারির বাক্সে রাখা ১৪টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন এক কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলিগ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ