শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিস্তল ও মাদকসহ রোজিনা আটক

আদীব জামাল
আদীব জামাল
পিস্তল ও মাদকসহ রোজিনা আটক

ঝালকাঠির রাজাপুরে ১৫ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলিসহ রোজিনা বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের একটি দল।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ওই নারী ও তার স্বামী আলামিনকে (৩০) মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার কানুদাশকাঠি গ্রামের ওই নারীর বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক ও মাদক–অস্ত্র উদ্ধার করা হয়।

২টি মামলার বাদি বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র–গুলি উদ্ধারসহ রোজিনাকে আটক করা হয়। এ সময় রোজীনার স্বামী আলামিন পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই নারীকে প্রধান আসামী করে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। এ মামলায় তার স্বামী আলামিনকেও আসামী করা হয়েছে। এ নারীর নামে আগের কোন মামলা না থাকলেও তার স্বামী আলামিনের নামে তিনটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ