শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে বাস চাপায় ভ্যান চালক নিহত

আদীব জামাল
আদীব জামাল
নোয়াখালীতে বাস চাপায় ভ্যান চালক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী–মাইজদী সড়কে যাত্রীবাহি বাস চাপায় কালা মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এতে ধুমড়ে মুছড়ে গেছে কাঁচা মালবাহী কালা মিয়ার ভ্যানটি। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চৌমুহনী–মাইজদী সড়কের একলাশপুর বাজার সংলগ্ন কাতাওয়ালা বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কালা মিয়া পূর্ব একলাশপুর গ্রামের শেয়ার বাড়ির বাসিন্দা।

জানা যায়, কালা মিয়া পেশায় একজন কাঁচা সবজি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে নিজের ভ্যান নিয়ে কাঁচা মাল বিক্রির উদ্দেশ্যে বের হন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে ভ্যান চালিয়ে একলাশপুর বাজার থেকে রঞ্জনবিবি বাজারের দিকে যাচ্ছিলেন কালা মিয়া। এসময় মাইজদী থেকে ছেড়ে আসা সুগন্ধা দ্রতযান সার্ভিসের একটি বাস কালা মিয়ার ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে পড়ে ঘটনাস্থলে নিহত হন কালা মিয়া।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম জানান, খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।