শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কারিগর হতে হবে: হুইপ ইকবালুর রহিম

আদীব জামাল
আদীব জামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কারিগর হতে হবে: হুইপ ইকবালুর রহিম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীদেরকে কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইস্তিহারে বলেছিলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন। শিক্ষার্থীদের স্বাধীনতার প্রকৃতি ইতিহাস জানতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে দিনাজপুর সদর উপজেলার এস.এস.সি, জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা–২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করা হবে। এ জন্য শিক্ষার্থীদের ভালভাবে পড়াশোনা করতে হবে। এই এসএসসি ফলাফল জীবন গড়ার প্রথম পর্ব শুরু হলো। প্রধামন্ত্রী শেখ হাসিনা শিক্ষাঙ্গনে ব্যাপক উন্নয়ন করায় দেশে এখন শিক্ষার হার বেশি। ঝরে পড়া শিক্ষার্থীরাও ভাল করছে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।

দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি জিপিএ–৫ সম্মাননা বাস্তবায়ন কমিটির আহবায়ক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সদস্য সচিব মোঃ আতিকুর রহমান নিউ, দিনাজপুর ইনস্টিটিউটের সহ–সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। সঞ্চালনা করেন হারুন–উর–রশিদ।

“ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো নিয়ে, স্মার্ট বাংলাদেশ গড়ব”–এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিনাজপুর সদর উজেলার এসএসসি, জিপিএ–৫ প্রাপ্ত কতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে নবরূপীর শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।

 

মোরশেদ আলম/নিউজ