রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা প্রশাসকের কাছে সাভারবাসীর নালিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নব নিযুক্ত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন সাভারবাসী৷ সাভারের সমস্যা সমাধানে প্রতি এক থেকে দেড়মাস অন্তর মনিটরিং করার আশ্বাস দেন ডিসি।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হল রুমে সাভারে কর্মরত সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকগণের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মানশীর্ষক মতবিনিময় সভায় এ আলোচনা হয়।

এসময় নদী দখল, নদী খনন, নয়নজুলি খাল দখল, পৌরসভার রাস্তাঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসন বৃদ্ধি, জন্ম নিবন্ধন, ট্যানারি দূষণ ও মহাসড়কে অবৈধ থ্রী হুইলার চলাচল, নগর পরিকল্পনা, বিরুলিয়ার গোলাপ গ্রাম, রাজউকের শাখা কার্যালয় নির্মানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শাহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যসহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More