শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

যুবককে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আদীব জামাল
আদীব জামাল
যুবককে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে আল–আমিনকে (৩০) কুপিয়ে হত্যা করার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মিলঘরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিহত আল–আমিনের পিতা শানু মৃধা, চাচাতো ভাই ইরফান ও ইমরান মৃধাসহ এলাকাবাসী।

গত শনিবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলঘর এলাকায় বসে আল–আমিনকে কুপিয়ে জখম করে তার চাচা মোতালেব ও চাচাতো ভাই মামুনসহ ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।