শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শ্যামনগরে পানিতে ডুবে জেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্যামনগরে পানিতে ডুবে জেলের মৃত্যু

 

সাতক্ষীরা শ্যামনগরে নদীতে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে মনোরঞ্জন মন্ডল (৫০) এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দু’টোর দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর বাজারের নিকটবর্তী আইবুড়িয়া নদীর স্লুইজগেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনোরঞ্জন শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক প্রথশ বর্ষের ছাত্রী তনুশ্রী মন্ডল জানান, তার বাবা প্রতিদিনের ন্যয় শুক্রবার সন্ধ্যার পর আইবুড়িয়া নদীর মথুরাপুর বাজারের পার্শ্ববর্তী স্লুইজগেট এলাকায় মাছ ধরতে যান। রাত ১২টার পরেও তিনি বাড়ি না ফেরায় মাকে নিয়ে তাকে খুঁজতে বের হন।

তিনি আরও জানান, একপর্যায়ে শুক্রবার দিবাগত রাত একটার দিকে স্লুইজগেট গেটের নীচে পানির মধ্যে তার লাশ দেখতে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় দুটোর দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাবার শরীরে কোন আঘাত ছিল না। ধারণা করা হচ্ছে মৃগী রোগের কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মনেরারঞ্জের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরন হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।