শিরোনাম
বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা, ২৩ অক্টোবর ২০২৬ বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবার মানোন্নয়নে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বুধবার (৩০ আগস্ট) বিশ্বব্যাংকের বোর্ডসভায় এই ঋণের অনুমোদন দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে বিশ্ব ব্যংক জানায়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গুসহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওই ২০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে ওই ঋণ শোধ করতে হবে।

পাঁচ বছরের কম বয়সী ২৫ লাখ শিশু এই সেবা থেকে উপকৃত হবে বলে আশা করছে বিশ্বব্যাংক।

 

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।