
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পায়। তবে এখনও বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
যমুনা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।
মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানিও বাড়ছে।
এদিকে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।