শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) ফেনী শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্লাহ খন্দকার ও জোসনা আরা জুসি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম. এমরান পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজিবের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হেলালুদ্দিন, ফেনী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সহ–সভাপতি সুরঞ্জিত নাগ, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক আফতার উদ্দিন, কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ, কমিটির নির্বাহী সদস্য মোস্তফা কামাল বুলবুল, আবদুল্লাহ আল–মামুন, জুলহাস তালুকদার, সদস্য জিয়াউল হক সোহেল, মো. শাহজাহান বাদশা সাজু, নুরুল্লাহ কায়সার, আরিফ আজমসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

এ সময় ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধ গাছের চারা তুলে দেয়া হয়।

আবদুল্লাহ আল–মামুন/শায়লা/দীপ্ত নিউজ