দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

প্রমোশনের লোভ দেখিয়ে নারী সহকর্মীকে কুপ্রস্তাব, ফোনালাপ ভাইরাল

আদীব জামাল
আদীব জামাল
প্রমোশনের লোভ দেখিয়ে নারী সহকর্মীকে কুপ্রস্তাব, ফোনালাপ ভাইরাল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের ডেপুটি রেজিষ্টার মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে জুনিয়র এক নারী সহকর্মীকে প্রমোশনের লোভ দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ আগস্ট) মিজানুরের সঙ্গে ওই নারীর অনৈতিক প্রস্তাবের ১৪ মিনিট ৩১ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ফোনালাপের সময় ওই নারী সহকর্মী তার প্রস্তাব নাকচ করে দেন। ফোনালাপ ভাইরাল হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে চলছে নানা আলোচনা–সমালোচনা।

এ দিকে এ ঘটনাকে অপপ্রচার বলে দাবি ডেপুটি রেজিষ্টার মিজানুরের।

অন্যদিকে বিশ্বিবিদ্যালয়ের রেজিষ্টার ও প্রক্টর সন্তোষ কুমার বসু জানান, বিষয়টি যাচাই–বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ