সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে গ্রিস, নিহত ২০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গ্রিস। দাবানল ঘটানোর অভিযোগে শুক্রবার ৭৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এথেন্সের উত্তরপশ্চিমে মাউন্ট পার্নিথায় বেশ কয়েকবার আগুন ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন বেসামরিক সুরক্ষামন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা আগুনের ঘটনার তদন্ত করছে।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, ১৪০টি দাবানল সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানার মধ্যে ৭৯টি অগ্নিসংযোগের সঙ্গে সম্পর্কিত।

 

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More