শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

অবশেষে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবশেষে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

সামাজিক মাধ্যম টুইটারের বেশ সরব ব্যবহারকারী ইলন মাস্ক। নিজের ব্যবসায়িক সফলতার প্রয়োজনে তিনি বেশ ফলপ্রসূ ব্যবহার করেন এই মাধ্যমটির। গত এপ্রিল মাসে টুইটার কিনে ফেলার ঘোষণা দেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি।

অবশেষে মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’ কেনার চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার মালিক ইলন মাস্ক। প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারেই বৃহস্পতিবার এই চুক্তি সম্পন্ন হয়।

শেষ পর্যন্ত টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক

টুইটার কেনা থেকে মাস্ক যখন পিছিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আদালতের শরণাপন্ন হয় টুইটার কর্তৃপক্ষ। আদালতের রায়ে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি করে ফেলতে হবে। চুক্তি সম্পন্ন করতে হবে ৪ হাজার ৪০০ কোটি বা ৪৪ বিলিয়ন ডলারে।

আর এই চুক্তি না করলে ইলন মাস্ককে গুনতে হবে জরিমানা। এতো বড় ব্যবসায়ী যদি শাস্তি হিসেবে জরিমানা গুনেন, তবে তার প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে যাবে হু হু করে। তাছাড়া তার ভাবমূর্তিও পড়বে বিশাল সংকটে। তাই শেষ পর্যন্ত টুইটার কেনারই সিদ্ধান্ত নিলেন তিনি।