শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

জামাল ভূঁইয়াকে বরণ করে নিল আর্জেন্টাইন ক্লাব

আদীব জামাল
আদীব জামাল
জামাল ভূঁইয়াকে বরণ করে নিল আর্জেন্টাইন ক্লাব

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে বরণ করে নিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়ো। বাংলাদেশি হিসেবে প্রথম কোনো ফুটবলার ল্যাতিন আমেরিকার ক্লাবে যোগ দিয়ে কীর্তি গড়েন জামাল।

তাকে স্বাগত জানিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছে ক্লাবটি। ক্লাবটির পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ফুটবলের প্রতি এদেশের মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন লাল–সবুজদের অধিনায়ক।

জামাল বলেন, ‘আমি এই ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি। এখানে এসে আমি যেটা দেখেছি, শহরটা খুবই সুন্দর। ম্যারাডোনার যুগ থেকেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে, সেটা এখনও অব্যাহত আছে। গত বিশ্বকাপের সময় বাংলাদেশের ৮০ ভাগ মানুষ আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে।‘

বাংলাদেশ অধিনায়ক শুক্রবার (১৯ আগষ্ট) রাতে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর সঙ্গে।

জামাল ভূঁইয়া সর্বশেষ গত মৌসুমে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে। ২০১৪–১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর ।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ