শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ

মেহেরপুরের মুজিবনগরে তসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ধর্ষণের শিকার মেয়ের মা জানান, তসলেম মঙ্গলবার দুপুরে কোন এক সময় আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে আমাকে বিষয়টি জানায়। জানানোর সাথে সাথে মেয়েকে ২৫০ বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আমেনা খাতুন জানান, শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে রোগী ভালো আছে। পরিবারের লোকজন তাকে বাড়ি নিতে চায়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, ধর্ষণের খবর পেয়েছি, আমরা ঘটনাস্থলেই আছি। অভিযুক্ত আসামীকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।