দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় সাবেক আমীরসহ দুই জামায়াত নেতা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় সাবেক আমীরসহ দুই জামায়াত নেতা কারাগারে
নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর ২নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দু’জন হলেন নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মিনু (৪৫) এবং জামায়াত সমর্থক আড্ডা সমাসপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে নাজিমুজ্জামান (২৭)।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৫ নভেম্বর তারিখে উপজেলার পাঁড়ইল ইউনিয়নে শুক্রবার জুম্মার নামাজের পর নাশকতা তৈরির জন্য গোপন করছিলেন ১০-১৫জন জামায়াত কর্মী। পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত তারা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।