শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
সারাদেশ

ট্রলারসহ তিনদিন সাগরে ভাসা ১৪ জেলেকে জীবিত উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
ট্রলারসহ তিনদিন সাগরে ভাসা ১৪ জেলেকে জীবিত উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গত কাল (১৩ আগস্ট) সন্ধ্যায় গভীর সমুদ্রের সাঙ্গু গ্যাস ফিল্ড হতে ৮ নটিক্যাল মাইল উত্তর–উত্তর পশ্চিম থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, গত ৭ আগস্ট এফবি “ইমন” নামের একটি ফিশিং বোট বরিশাল হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে নামে। এর মধ্যে ১১ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে এবং ১৩ আগস্ট তারিখ বিকেলে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সাহয্য চান জেলেরা।

এর পর জেলেদের বিপদের খবরে পেয়ে উদ্ধারে অভিযান শরু করে বাংলাদেশ কোস্ট গার্ড’র নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডে। জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইমতিয়াজ উদ্দিন সরকার এর নেতৃত্বে চার ঘন্টা অভিযানের পর সন্ধ্যায় তাদের উদ্ধার করে পতেঙ্গা কোস্ট গার্ডের ঘাটিতে নিয়ে আসা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।