শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দুই বছর ধরে বন্ধ লক্ষ্মীপুরের ডাম্পিং স্টেশন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুই বছর ধরে বন্ধ লক্ষ্মীপুরের ডাম্পিং স্টেশন

 

লোকবলের অভাবে দুই বছর ধরে বন্ধ লক্ষ্মীপুরের ডাম্পিং স্টেশন। বন্ধ রয়েছে পরীক্ষামূলক জৈব সার উৎপাদন। ফলে পৌরসভার ময়লা আবর্জনা প্রক্রিয়াজাত হচ্ছে না। দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি, চরম ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।

এই চিত্র লক্ষ্মীপুর পৌরসভার ডাম্পিং স্টেশনের। পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিন ভোরে বাসা বাড়ি, খাবার ও আবাসিক হোটেলসহ বাজারের ময়লা আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং স্টেশনের কাছে মজুত করে। কিন্তু জনবল সংকটের কারনে গত দুই বছর ধরে ডাম্পিং স্টেশনটি বন্ধ থাকায় আবর্জনা প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। এতে ডাম্পিং স্টেশনের আশপাশের মানুষ বিপাকে পড়েছেন।

ডাম্পিং স্টেশনটির কাজ শেষে বুঝে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে জনবল সংকটে চালু হয়নি। দুই বছর আগে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই ডাম্পিং স্টেশন। এখানে প্রতিদিন ২০ টন জৈব সার উৎপাদন সম্ভব।

 

আল/দীপ্ত সংবাদ