শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছাড়িয়েছে ২শত মেগাওয়াট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছাড়িয়েছে ২শত মেগাওয়াট

গত কয়েক দিনের টানা বর্ষণে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ছাড়িয়েছে ২শত মেগাওয়ার্ড। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। যার ফলে বিদ্যুৎ কেন্দ্রেটিতে এক সপ্তাহের ব্যবধানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

শনিবার (১২ আগষ্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ২০০–২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রে মোট ২০০–২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এছাড়া পানি পরিমাণ আরো বাড়লে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল । হ্রদে বর্তমানে ৯২ এমএসএল পানি থাকার কথা থাকলেও শনিবার সকাল ৯টা পর্যন্ত ১০১.৪৫ এমএসএল পানি রয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।