শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদকদ্রব্যসহ আটক আট

Adib Jamal
Adib Jamalপ্রকাশ :
মাদকদ্রব্যসহ আটক আট

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ আট মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব–৪ সিপিসি–২ এর সদস্যরা৷ এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে৷

বুধবার (০৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব–৪ সিপিসি–২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে, আজ ভোরে ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব–৪ জানায়, আজ বুধবার ভোরে র‍্যাবের একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাকসহ আটজন মাদক কারবারিকে আটক করে৷

র‌্যাব আরও জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে ৪,৭০০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবেলটসহ মোঃ গোলাম মোস্তফা (৩০), মোঃ মিনহাজুর রহমান (৩২) ও মোঃ জাহিদ হাসান (৩৫) আটক করা হয়।

অপর অভিযানে সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ রুবেল (২৬), মোঃ ওবাইদুল ইসলাম ওরুফে মাহী (২২) ও মোঃ আব্দুল গফুর ওরুফে শাওন (৩৮)কে আটক করা হয়।

আরেক অভিযানে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে ৫৬.৭৯ কেজি গাঁজাসহ মোঃ আসাদুজ্জামান (২১) ও মোঃ রিপন (২৭) কে আটক করা হয়।

র‌্যাব–৪ সিপিসি–২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারি নিকট বিক্রয় করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শায়লা/ দীপ্ত নিউজ