শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আদীব জামাল
আদীব জামাল
বরগুনায় বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা ৬ দিন ধরে বৃষ্টি ও জোয়ারের পানিতে বরগুনার নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরগুনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৩০.৫ মিলিমিটার।

এতে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ড্রেন থেকে নোংরা পানিতে প্লাবিত হয়েছে। একদিকে থেমে থেমে বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে বেশ কিছু গ্রামও প্লাবিত হয়েছে।

এছাড়ও তীররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে যেতে পারে বলে আতঙ্কে আছেন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষেরা।

পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলেদের মাছ ধরার ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য আহবান করেছেন আবহাওয়া অধিদপ্তর।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।