রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১৫ দিনে ১৫ লাখ টাকার গাছ বিক্রি

Avatar photoAdib Jamal

নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনি হয়েছে। ১৫ দিনের মেলায় ফলদ, বনজ ও ভেষজ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৪ হাজার চারা বিক্রি হয়েছে, যার বাজার মূল্য ছিলো প্রায় ১৫লাখ টাকা।

বৃহস্প‌তিবার (৩ আগস্ট) সকা‌লে মেলার সমাপনি অনুষ্ঠানে সেরা ৩টি নার্সারীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফারুক নার্সারি, গুরু দয়াল নার্সারি এবং সালমা নার্সারি।

নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফ‌রিদ মিঞার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী তা‌রিকুর রহমান। সা‌র্বিক তত্ত্বাবধানে ছি‌লেন, সদর রেঞ্জ অফিসার এএসএম মহি উ‌দ্দিন চৌধুরী।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পু‌লিশ সুপার মো. শহীদুল ইসলাম। এছাড়াও বি‌ভিন্ন রেঞ্জ থে‌কে আগত রেঞ্জ অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা গণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More