শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত তিন ও আহত পাঁচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়ক দুর্ঘটনায় নিহত তিন ও আহত পাঁচ

রাজশাহীর মোহনপুর উপজেলায় গরুবাহী ভটভটির সঙ্গে অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী–নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও একই গ্রামের আবুল হোসেন (৫৫)।

আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর হোসেন (৬০), একই গ্রামের তৈয়ব আলী (৫০), সাকোয়া গ্রামের আনসারুজ্জামান (৭০), একই গ্রামের চঞ্চল (৩৮) বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২)।

এ ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী মহানগরীর সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনপুরের সাকোয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এছাড়া একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।