শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে নতুন করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে নতুন করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
আশঙ্কাজনক হা‌রে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

নরসিংদীতে আশঙ্কাজনক হা‌রে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নরসিংদীতে ২৪ ঘন্টায় নতুন ক‌রে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হ‌য়ে‌ছে ৩৮ জন রোগী। আক্রান্তদের ম‌ধ্যে নারী ও শিশু রোগীও র‌য়ে‌ছেন। ডেঙ্গুতে আক্তান্ত রোগীদের জন্য নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতাল ও নরসিংদী জেলা সদর হাসপাতা‌লে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

নরসিংদীর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ২৪ ঘন্টায় বি‌ভিন্ন সরকারি হাসপাতা‌লে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগীর চি‌কিৎসা নি‌চ্ছেন ৩৮ জন। সরকারি হাসপাতা‌লে বর্তমা‌নে ডেঙ্গুতে আক্রান্ত রোগী চি‌কিৎসা নি‌চ্ছে ৮১ জন। এর মধ্যে নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে ৪৯ জেলা সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ জন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসার সঠিক কোন তথ্য দিতে পারছেনা সির্ভিল সাজন অফিন। ১৫ দিনে মৃত্যু ১ জন।

নরসিংদী জেলা সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, নরসিংদীতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে আমাদের ১০০ শয্যা জেলা হাসপাতাল ও নরসিংদী জেলা সদর হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে। আমরা মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

পূর্ণিমা/ দীপ্ত নিউজ