শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

ছাত্রলীগ-যুবলীগ হামলা করেও সমাবেশে মানুষের আসা ঠেকাতে পারেনি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্রলীগ-যুবলীগ হামলা করেও সমাবেশে মানুষের আসা ঠেকাতে পারেনি: রিজভী
রুহুল কবির রিজভী (ফালই ছবি)

খুলনার জনসমাবেশ বানচাল করতে সরকারের সব উদ্যোগকে জনগণ ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সব বাধা অতিক্রম করে খুলনা মহানগরীর রাস্তাঘাট, ফুটপাথ ও সমাবেশস্থলে অবস্থান নেয় হাজারো জনতা। সরকার গণপরিবহন বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেও খুলনা মহানগরীর জমায়েত ঠেকাতে পারেনি।

গণসমাবেশের পরে জনগণ ও বিএনপি নেতা-কর্মীরা বাড়িতে ফেরার পথেও আওয়ামী দুষ্কৃতিকারীদের হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়েছে। খুলনায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছে, যানবাহন ট্রলারে নজিরবিহীন আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা চেষ্টা করেছে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করতে। তারা মিথ্যা মামলা দিয়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

খুলনায় বাস কেন বন্ধ তা নাকি স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। তাহলে তিনি শুধু ব্যর্থই নন, অপদার্থও বটে। বিএনপির এই নেতা আরও বলেন, বাস কে বন্ধ করেছে সেটি আসাদুজ্জামান খান কামাল না জানলেও দেশবাসী জানেন।