শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে মানিক নামে এক ব্যক্তিকে হাত পা বেধে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে চানমারী এলাকার দাউদ মিয়ার ছেলে শরিফের রিক্সার গ্যারেজে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার মানিক ওরফে ক্যাচড়া মানিক ফতুল্লার গাবতলী এলাকার আব্দুল সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, এক বন্ধুর বিচারের কথা বলে রাতে রিকশার গেরেজ মাহাজন শরিফ চাষাঢ়ার চানমারী এলাকায় ফোন করে মানিককে ডেকে আনে। এরপর মানিককে রিক্সার গ্যারেজে চেয়ারে বসিয়ে হাত পা বাঁধা হয়। এরপর ধারালো চাপাতি দিয়ে হাতে এবং মাথায় কুপিয়ে যখম করে। এ সময় বাবু নামে মানিকের এক বন্ধুকেও আঘাত করা হয়েছে। খবর পেয়ে মানিকের বন্ধুরা তাকে সেখান থেকে উদ্ধার করে ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মানিকের বন্ধু ও আত্মীয়দের ধারনা তাকে পূর্ব শত্রুতার জেরেই ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে শরিফ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।‘

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।